Shubhro
Newbie
চারিদিক কাশফুলের গন্ধে মাতোয়ারা,
এসেছে আগমনীর ডাক,
দিন গোনার শেষের দিক ।
তাতে আমার কী?
হারিয়েছি মন,
জীবনটারও কেমন যেন এক - অগোছালো ভাব,
চোখের তলায় - রাত জাগার ইতিহাস।
প্রতীক্ষা শুধু মিলনের!
আগমনীর ঢাকে - হুঁশ নেই, বিন্দুমাত্র।
আঙুল স্পর্শ নিতে চায় - তোমার অভিমানের।
এই শূন্যতা - আরও গভীর হোক,
ক্ষতি নেই -;
মিলবে হিসেব, শেষ রাতে।
সবটুকু, যা কিছু আগলে রেখেছি,
নিঃস্ব করে দেব, তোমায়।
সময়ের কৈফিয়ৎ নাই বা নিলে আর,
তুমি সাজিও যৌবনের গালিচা !
অপেক্ষারাও শেষ হবে-
বাজবে দশমীর ঢাক।
শুধু একটাই দাবি-
রাত, থাকুক আর কিছুক্ষণ।
"আগামীর প্রতীক্ষা" ?
সে যে বহুদূর।
ফুরিয়ে আসছে রাত,
সময়, রজনীর বিদায়বেলায় -
ভানুর আবির্ভাব,
ক্রমশ ফ্যাকাশে হয়ে উঠছে ।
আগলে রাখার মুর্হুতগুলো,
এবার গুছিয়ে নেওয়ার পালা।
এখনো অনেকটা পথ বাকি,
হেঁটে যাব একসাথে;
সঙ্গী হবো দৈনন্দিন অভ্যাসের,
আপাতত, ভালোবাসা আর খুনসুঁটিরা-,
রাঙিয়ে উঠুক,
স্মৃতিমন্থণের অভিলাষে ।
এসেছে আগমনীর ডাক,
দিন গোনার শেষের দিক ।
তাতে আমার কী?
হারিয়েছি মন,
জীবনটারও কেমন যেন এক - অগোছালো ভাব,
চোখের তলায় - রাত জাগার ইতিহাস।
প্রতীক্ষা শুধু মিলনের!
আগমনীর ঢাকে - হুঁশ নেই, বিন্দুমাত্র।
আঙুল স্পর্শ নিতে চায় - তোমার অভিমানের।
এই শূন্যতা - আরও গভীর হোক,
ক্ষতি নেই -;
মিলবে হিসেব, শেষ রাতে।
সবটুকু, যা কিছু আগলে রেখেছি,
নিঃস্ব করে দেব, তোমায়।
সময়ের কৈফিয়ৎ নাই বা নিলে আর,
তুমি সাজিও যৌবনের গালিচা !
অপেক্ষারাও শেষ হবে-
বাজবে দশমীর ঢাক।
শুধু একটাই দাবি-
রাত, থাকুক আর কিছুক্ষণ।
"আগামীর প্রতীক্ষা" ?
সে যে বহুদূর।
ফুরিয়ে আসছে রাত,
সময়, রজনীর বিদায়বেলায় -
ভানুর আবির্ভাব,
ক্রমশ ফ্যাকাশে হয়ে উঠছে ।
আগলে রাখার মুর্হুতগুলো,
এবার গুছিয়ে নেওয়ার পালা।
এখনো অনেকটা পথ বাকি,
হেঁটে যাব একসাথে;
সঙ্গী হবো দৈনন্দিন অভ্যাসের,
আপাতত, ভালোবাসা আর খুনসুঁটিরা-,
রাঙিয়ে উঠুক,
স্মৃতিমন্থণের অভিলাষে ।
Last edited: