চারিদিক কাশফুলের গন্ধে মাতোয়ারা,
এসেছে আগমনীর ডাক,
দিন গোনার শেষের দিক ।
তাতে আমার কী?
হারিয়েছি মন,
জীবনটারও কেমন যেন এক - অগোছালো ভাব,
চোখের তলায় - রাত জাগার ইতিহাস।
প্রতীক্ষা শুধু মিলনের!
আগমনীর ঢাকে - হুঁশ নেই, বিন্দুমাত্র।
আঙুল স্পর্শ নিতে চায় - তোমার অভিমানের।
এই শূন্যতা - আরও গভীর...