গ্রীষ্মের দাবদাহে,
নবজাতক গাছটা জলের অপেক্ষায়
ওই শোনা যায় ছাতুওয়ালার ডাক,
"ছাতু নেবে গো, ছাতু, ছোলার ছাতু"
ঘুম ভাঙে ভানুর,
জানলার বাইরে চোখ যেতেই,
অর্ধ শুকনো পুকুরটা,
তুলে ধরে জীবনের প্রতিচ্ছবি I
স্নাতকোত্তরের পর তিনটে বছর অতিক্রান্ত !
স্বপ্নেরা আছড়ে পড়ছে বাস্তবতার রুক্ষতায়...