Shubhro
Newbie
যখন সময় থমকে দাঁড়ায় - নূতন্বতের ভীড়ে!
চেনা মুখ গুলো আবছা হয়,
স্মৃতির রাজ্য জুড়ে ।
জীবনের রাস্তায় জমা পড়ে দ্বায়িত্বেরা -!
জমে অভিযোগ, বাড়ে দূরত্ব ।
হঠাৎ, কোনো এক - মন খারাপের রাতে ;
এলোমেলো - অগোছালো ভাবে
নারাচাড় দিয়ে ওঠে অতীতের কথা,
মেলেনা হিসাব!
'কেনো - কোথায় - কীভাবে' র সব যুক্তি তর্করা,
উঁকি মেরেই, দূরে যেন কোথায়-!
মিলিয়ে যায় - ক্ষণিকের ব্যবধানে,
দীর্ঘনিঃশ্বাসের গভীরতা বাড়ে ।
আবার কখনো কখনো চোখের কোণে
অশ্রুরা কড়া নাড়ে।
হৃদয়ে ওঠে ঝড়, চলে ভীষণ যুদ্ধ,
সময় সাক্ষী দেয় - রাতের গভীরতার।
সবশেষে পথিক;
অতীতের সরাইখানা ছেড়ে -!
পা বাড়ায় বাস্তবের রাস্তায়।
অবশেষে, শান্তি নামে - 'ক্লান্ত' চোখে।
আবারও একটা দিন,
শেষ হয় একই ভাবনায় -
“ হয়তো, সে আমার নয় ” ।
রাত শেষের অপেক্ষায় সময় গোনে প্রহর,
খুব দূরে নয় - আরও এক নূতন সূর্যোদয়।
চেনা মুখ গুলো আবছা হয়,
স্মৃতির রাজ্য জুড়ে ।
জীবনের রাস্তায় জমা পড়ে দ্বায়িত্বেরা -!
জমে অভিযোগ, বাড়ে দূরত্ব ।
হঠাৎ, কোনো এক - মন খারাপের রাতে ;
এলোমেলো - অগোছালো ভাবে
নারাচাড় দিয়ে ওঠে অতীতের কথা,
মেলেনা হিসাব!
'কেনো - কোথায় - কীভাবে' র সব যুক্তি তর্করা,
উঁকি মেরেই, দূরে যেন কোথায়-!
মিলিয়ে যায় - ক্ষণিকের ব্যবধানে,
দীর্ঘনিঃশ্বাসের গভীরতা বাড়ে ।
আবার কখনো কখনো চোখের কোণে
অশ্রুরা কড়া নাড়ে।
হৃদয়ে ওঠে ঝড়, চলে ভীষণ যুদ্ধ,
সময় সাক্ষী দেয় - রাতের গভীরতার।
সবশেষে পথিক;
অতীতের সরাইখানা ছেড়ে -!
পা বাড়ায় বাস্তবের রাস্তায়।
অবশেষে, শান্তি নামে - 'ক্লান্ত' চোখে।
আবারও একটা দিন,
শেষ হয় একই ভাবনায় -
“ হয়তো, সে আমার নয় ” ।
রাত শেষের অপেক্ষায় সময় গোনে প্রহর,
খুব দূরে নয় - আরও এক নূতন সূর্যোদয়।
Last edited: