eagle pakhi
Favoured Frenzy
****** পুজা ****--
শরত মেঘের আলতো ছোঁয়া
কাশের বনে দোলা,
পুজোর গন্ধে চারিদিক আজ
মনের দুয়ার খোলা।
মণ্ডপে সেই চেনা আলো
ঢাকের মধুর তান,
ভিড়ের মাঝেও হঠাৎ থমকে
জুড়িয়ে গেল প্রাণ।
নতুন শাড়ির আঁচল ওড়ে
চোখে চশমা আঁটা,
তোমার সাথে প্রথম দেখা
বন্ধ গেল হাঁটা।
অঞ্জলি আর প্রদীপ শিখায়
তোমার মুখের হাসি,
ঢাকের আওয়াজ ছাপিয়ে বলে
'তোমায় ভালোবাসি'।*****
শরত মেঘের আলতো ছোঁয়া
কাশের বনে দোলা,
পুজোর গন্ধে চারিদিক আজ
মনের দুয়ার খোলা।
মণ্ডপে সেই চেনা আলো
ঢাকের মধুর তান,
ভিড়ের মাঝেও হঠাৎ থমকে
জুড়িয়ে গেল প্রাণ।
নতুন শাড়ির আঁচল ওড়ে
চোখে চশমা আঁটা,
তোমার সাথে প্রথম দেখা
বন্ধ গেল হাঁটা।
অঞ্জলি আর প্রদীপ শিখায়
তোমার মুখের হাসি,
ঢাকের আওয়াজ ছাপিয়ে বলে
'তোমায় ভালোবাসি'।*****