• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

নাকছাবি

eagle pakhi

Favoured Frenzy
******* নাকছাবি ********

তোমার জন্য একটা নাকছাবি গড়িয়েছি
একই রকম যেটা হারিয়ে ফেলেছিলে
গোলাপ বনে, কিন্তু কোথায় তুমি, পাচ্ছিনা
তোমায় খুঁজে i নাকছবিটা খুঁজে পাইনি বলে
রাগ করে কাল বৈশাখীর ঝড়ের ঝরা
পাতাদের সাথে কোথায় গেলে তুমি ?
আমিতো জানি না ঝরা পাতাদের ঠিকানা i
তোমার অভিমানী মন ভুলতে চাইছে আমাকে
কিন্তু আমাকে ছুঁয়ে বাতাস তোমাকে জড়িয়ে
রাখছে আমার ছোঁয়া তোমার শরীরে i ভুলবে
কি করে ? তোমার শরীরের প্রতিটি অঙ্গে অঙ্গে
আমি শুধু আমি i জানি তুমিও কষ্ট পাচ্ছো
আমাকে না পেয়ে তোমার বৃষ্টি ভেজা
মন স্বপ্ন দেখে আমি রয়েছি তোমার কাছে i
তোমার আমার রাতের স্মৃতিগুলো বার বার
তোমাকে জ্বালাতন করছে, মনে পরে যাচ্ছে
ধীরে ধীরে তোমার শরীরের গোলাপের
কুড়িটা আমি একটি একটি করে পাপড়ি
উন্মোচন করে আমার ঠোটের কামনায়
তোমার সারা শরীরে কবিতা লিখে দিতাম i
জানি তোমার অভিমানী মন আমার কাছে
ফিরে আসার জন্য ছট ফট করছে i
আমিও যে তোমার জন্য নীল সাগরের
নির্জন ঝাউএর বনে একটা পাতার ঘর
বানিয়েছি , যেখানে প্রথম সূর্যের আলো
জাফরী কেটে তোমার আমার খুম ভাঙ্গাবে i
সাগরের ঢেউ এর শব্দ আর ঝাউ বনে
বাতাসের ফিস ফিসানি যেন বলছে , তুমি
আসবে আমার কাছে, আমি নিজের হাতে
আদর করে পরিয়ে দেবো নাকছাবিটা
তোমার নাকে i আমি যে ভালবাসি তোমাকে i

******
 
******* নাকছাবি ********

তোমার জন্য একটা নাকছাবি গড়িয়েছি
একই রকম যেটা হারিয়ে ফেলেছিলে
গোলাপ বনে, কিন্তু কোথায় তুমি, পাচ্ছিনা
তোমায় খুঁজে i নাকছবিটা খুঁজে পাইনি বলে
রাগ করে কাল বৈশাখীর ঝড়ের ঝরা
পাতাদের সাথে কোথায় গেলে তুমি ?
আমিতো জানি না ঝরা পাতাদের ঠিকানা i
তোমার অভিমানী মন ভুলতে চাইছে আমাকে
কিন্তু আমাকে ছুঁয়ে বাতাস তোমাকে জড়িয়ে
রাখছে আমার ছোঁয়া তোমার শরীরে i ভুলবে
কি করে ? তোমার শরীরের প্রতিটি অঙ্গে অঙ্গে
আমি শুধু আমি i জানি তুমিও কষ্ট পাচ্ছো
আমাকে না পেয়ে তোমার বৃষ্টি ভেজা
মন স্বপ্ন দেখে আমি রয়েছি তোমার কাছে i
তোমার আমার রাতের স্মৃতিগুলো বার বার
তোমাকে জ্বালাতন করছে, মনে পরে যাচ্ছে
ধীরে ধীরে তোমার শরীরের গোলাপের
কুড়িটা আমি একটি একটি করে পাপড়ি
উন্মোচন করে আমার ঠোটের কামনায়
তোমার সারা শরীরে কবিতা লিখে দিতাম i
জানি তোমার অভিমানী মন আমার কাছে
ফিরে আসার জন্য ছট ফট করছে i
আমিও যে তোমার জন্য নীল সাগরের
নির্জন ঝাউএর বনে একটা পাতার ঘর
বানিয়েছি , যেখানে প্রথম সূর্যের আলো
জাফরী কেটে তোমার আমার খুম ভাঙ্গাবে i
সাগরের ঢেউ এর শব্দ আর ঝাউ বনে
বাতাসের ফিস ফিসানি যেন বলছে , তুমি
আসবে আমার কাছে, আমি নিজের হাতে
আদর করে পরিয়ে দেবো নাকছাবিটা
তোমার নাকে i আমি যে ভালবাসি তোমাকে i

******
এত যত্ন করে গড়ানো নাকছাবি আর ঝাউবনের পাতার ঘরের হাতছানি উপেক্ষা করার সাধ্য কার আছে! চমৎকার লিখেছো।
 
বাস্তবে না পারলেও কল্পনায় তোমাকে তো পরিয়ে দিতে পারবো তোমার জন্য বানিয়ে রাখা সোনার নাকছাবিটা। তোমার সেদিনের কান্না যে ভুলতে পারিনি।
" সুখ নেইকো মনে
নাকছাবিটা হারিয়ে গেছে
লাল গোলাপের বনে। "
 
Last edited:
Back
Top