eagle pakhi
Favoured Frenzy
********* চলে যাবো আমি *****
তোমার জন্য উড়তে শেখা ডানা হীন পাখিটা
আজ তোমাকে খুঁজে বেড়াচ্ছে তোমাকে ভালবাসার
জন্য ..আমি তো সেই ডানা হীন পাখি যাকে তুমি
অতি যত্নে তোমার বুকের উষ্ণতা দিয়ে উড়তে
শিখিয়েছো আর শিখিয়েছো ভালবাসতে , তাই আজ
কোনো কিছু না ভেবেই তুমি যেমন আছো তেমনই
তোমাকে ভালোবেসেছি i তোমার সেই খুনসুটি , রাগ
অভিমান সব নিয়েই তো তুমি , আর সেই তোমাকেই
তো আমি ভালোবেসেছি i আমার জীবনের অন্ধকারকে
আলোকিত করেছে তোমার ভালবাসা আর আমি এই
ভালোবাসাকে একটু একটু করে উপভোগ করছি
আর ভাবছি যেন কোনো দিন এর শেষ না হয়,
জানি তুমি আমার কাছে এর প্রতিদানে কিছুই চাওনি
শুধু চেয়েছিলে আমাকে i যখন তোমার সাথে ঘুরে
বেড়াতাম তখনো কিছু চাইতে না শুধু চাইতে তোমার
পাশে আমি যেন থাকি, জীবনের সারাটা পথ যেন
দুজনে পাশা পাশি হাটতে পারি i আমি অনর্গল কথা
বলে যেতাম আর তুমি খালি হাসতে আমার দিকে
চেয়ে আর ভাবতে ..সেই উড়তে না জানা ডানা হীন
পাখিটা তোমার ভালোবাসায় আজ কত ভালবাসার
কথা বলতে শিখেছে i তাই তোমার চোখের দিকে
তাকালে আমি আমার জীবনের পরিধিটা বুঝতে
পারি কত দিন তোমাকে আমি ভালোবেসে যেতে
পারবো i তুমি হয়েতো জানো না আমার জীবনের
পরিধি তোমার ভালবাসা কে সঙ্গে নিয়ে গুনতিতে
এসে গিয়েছে, বলিনি তোমাকে কারণ তোমার চোখের
জল আমি দেখতে পারব না i কালব্যাধি আমার
জীবনের দিন গুলো কে গুনতিতে ফেলে দিয়েছে,
চলে যেতে হবে আমাকে, খুব তাড়া তাড়ি এই
পৃথিবী ছেড়ে, তোমাকে ছেড়ে আর তোমার অফুরন্ত
ভালোবাসাকে ছেড়ে i এটুকু মনে খুশী নিয়ে যাচ্ছি,
যে ডানা বিহীন পাখিটাকে তুমি ভালোবেসে
উড়তে শিখিয়েছিলে সে আজ সত্যি উড়ে চলেছে ওই
দূর নীল্ আকাশে তারার দেশে যেখান থেকে তোমাকে
দেখতে পাব রোজ সন্ধ্যা বেলায় i আর তুমিও আকাশের
দিকে চোখ তুলে দেখতে পাবে একটা ছোট্ট তারা
তোমার দিকে তাকিয়ে মিট মিট করে হাসছে i
*******