• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

মনের দরজা

eagle pakhi

Favoured Frenzy
****মনের দরজা*****

আমি আমার লুকোনো মনের দরজা
বন্ধ করে দিয়েছি,
কেননা আমার ভালবাসা
আমার থেকে অনেক অনেক দূরে ।
আমার মনের অদ্ভুত বণ্য চিন্তা গুলো
ক্লান্তির সাথে,আমার স্বপ্নে দেখা
ভোরের রাজ্যে ,রক্তিম সূর্যে অস্ত গিয়েছে ।
এখন আমি আমার মনটাকে
এমন একটা জায়গায় রেখেছি,
যেখানে ছোটো ছোটো চিন্তা গুলো
কূয়াশা ঢাকা ঠান্ডা বরফের মতো নিঃস্তব্ধ ।
যেখান থেকে বিসন্ন্য স্বর্নালী বাতাস ও
চুরি হয়ে গেছে । কেননা সে নেই………
ভালোবাসা আমার থেকে অনেক দূরে ।
বিশাল সময়ের মাঝে আমি ঘর বেঁধেছি ,
যেখানে এক সময়ে আমি উজ্জ্বল
জীবনের রস্মিকে হাত দিয়ে ছুয়েছিলাম
ক্লান্ত দরজার মধ্য দিয়ে ।

যেখানে ফুলেরা খেলা করতে পারতো,
মৃত্যুহীন ঝরণার গন্ধ জড়িয়ে
থাকতে পারতো আমার হৃদয় ।
বহু দিন একা একা আছি, আমি
হারিয়ে ফেলেছি

মিষ্টি ঝরণার পাগলামি,
ভুলে গেছি চিৎকার করে হাসতে,
ভুলে গেছি চুম্বন করতে……..
আমি হারিয়ে ফেলেছি আমার
মনের সব আনন্দকে ।
তবু আমি অপেক্ষা করে আছি
আমার মনের দরজা খোলার,
যে দরজা আমি নিজের হাতে
বন্ধ করেছিলাম, কেননা সে নেই ।
ভালবাসা আমার থেকে অনেক অনেক দূরে ।

*********
 
Last edited:
Beautifully melancholic… sometimes we close the doors of our hearts not because we stop loving, but because the one we love is far away. May that door open again to light, peace, and happiness. ✨
 
Beautifully melancholic… sometimes we close the doors of our hearts not because we stop loving, but because the one we love is far away. May that door open again to light, peace, and happiness. ✨
উফফফফফ দারুন বলেছো, এই লেখাটা আমার নিজের মনের উপলব্ধি, ভালোবাসা হারিয়ে যাওয়ার আক্ষেপ। তাও আমরা অপেক্ষা করি যদি হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে আসে।
ধন্যবাদ বন্ধু।
 
Top