eagle pakhi
Favoured Frenzy
****** ** ঝরাপাতা ******
তোমার জন্য এনেছি অনেক গুলো ঝরাপাতা
তোমাকে দেবো বলে i লিখবে তুমি কবিতা
তোমার চোখের কাঁজল দিয়ে । আসছে ঈশানী
মেঘ , আসছে কালবৈশাখীর ঝড় একটি একটি
করে কবিতা লেখা ঝরাপাতা উড়িয়ে দিও
মাতাল হাওয়ায় পাখির পালকের মতো i
মাঝে মাঝে ভাবি তোমাকে দূর থেকে কাছে পাওয়া
আর কাছে থেকে ভালবাসা, জানি না বুঝতেও
পারিনা কোনটা নেবো, হয়ত তুমি জানই না আমি কত কিছু কল্পনা করে স্বপ্ন দেখি তোমাকে নিয়ে i অবাক হয়ে তাকিয়ে ছিলে আমার দিকে যখন ঝরাপাতা গুলো দিয়েছিলাম তোমাকে, অঞ্জলি পেতে নিয়েছিলে আমার কাছ থেকে i বলেছিলে কি করবো ? আমি বলেছিলাম কবিতা লেখো ঝরা পাতায় আর একটি একটি করে উড়িয়ে দাও ঝড়ের ঠিকানায় i গভীর চোখ তুলে আমার দিকে তাকিয়ে বলেছিলে ..তুমি নেবে না একটা ? তোমার জন্য লেখা কবিতার ঝরাপাতা আমি কিছুতেই উড়িয়ে দেব না কোনো ঝড়ের ঠিকানায় , ওটা গোঁজা থাকবে আমার চুলের খোঁপায় শুধু তোমার জন্য i যে দিন বৃষ্টি নামবে অঝোড় ধারায় নূপুর বাজবে খেজুর পাতায়, আমি বৃষ্টি হয়ে তোমাকে ভিজিয়ে দেবো আমার ভালবাসায় i সেদিন তুমি খুলে নিও আমার খোঁপা থেকে তোমাকে লেখা আমার কবিতা ঝরাপাতায়....... আমি পড়ে অবাক হয়ে
তাকিয়েছিলাম তোমার দিকে ...কিছুই তো লেখা নেই ঝরাপাতায়... শুধু দুটি শব্দ ....... ভালবাসি তোমাকে i
******

Last edited: