Shubhro
Newbie
আসমানী আবিরের তোর ছোটো ছোটো আঙ্গুলের-
দাগগুলো , তখনো স্পষ্ট আমার গালে;
আর তোর গাল আমার হাতের,
রক্তিম লাল আবিরে রাঙ্গায়িত..
শান্তিনিকেতনের মাঠটা ছেড়ে ,
অনেকক্ষন বেরিয়ে এসেছি দুজনে,
খেয়ালই নেই এভাবে কতক্ষন-!
হাত ধরে হেঁটে চলেছি তুই আর আমি;
মনেও নেই ঠিক কী যেন বলছিলাম তোকে-
মনে নেই আজকের নৃত্যনাট্যর কি-ই-বা বিষয় ছিল-
আর ঠিক কতক্ষনই বা দেখেছিলাম,
বা আদৌ দেখেছিলাম তো !
আজ ভালোবাসার আগুন -
ছুঁয়ে গেছে তোকে-আমাকে,
নূতনকরে।
মাতৃরূপী ধরীত্রি আজ একটু ফ্যকাশে
তাঁর সমস্ত রঙ ঢেলে ,
শৃঙ্গার করিয়েছে তোকে - আমার জন্য।
চোখ ফেরাতে পারিনি আজ;
তোর থেকে ,এক পলকের জন্যও;
সময় হয়নি নৃত্যনাট্য দেখার
হালকা মেঘাচ্ছন্ন শীতল হাওয়া-
বসন্তে এনেছে এক মায়াবী মাদকতা,
আজ তোর আমার ভাঙের প্রয়োজন নেই তাই;
যখন জ্ঞান ফিরল,
ততক্ষনে পার হয়ে গেছি -
মাটির ঘর গুলো,
হঠাৎ তুই বললি-"চলনা শুভ,
একটু বসি খোয়াই এর পাড়ে"।
আমি বললাম,
"ধূর পাগলি!
এখন তো হালকা হালকা বৃষ্টি পড়ে;"
অমনি লাল টুকটুকে মুখটা-
ঢাকা পড়লো অভিমানের চাদরে-!
আমি আর কি করি ,
অগত্যা ,বসলাম গিয়ে,
তোর পাশে,হালকা হেসে।
বসন্তের নেশাটা অনেক আগেই,
লেগেছিল - তোকে আবিরে রাঙিয়ে !
এখন আর কি,
পুরোপুরি মাতাল হলাম-তোকে জড়িয়ে।
এই উত্তাপ,এই অনূভূতি,
চিরন্তন।
এই আনন্দ,এই ভালোবাসা,
অনন্ত।
"ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত"।
দাগগুলো , তখনো স্পষ্ট আমার গালে;
আর তোর গাল আমার হাতের,
রক্তিম লাল আবিরে রাঙ্গায়িত..
শান্তিনিকেতনের মাঠটা ছেড়ে ,
অনেকক্ষন বেরিয়ে এসেছি দুজনে,
খেয়ালই নেই এভাবে কতক্ষন-!
হাত ধরে হেঁটে চলেছি তুই আর আমি;
মনেও নেই ঠিক কী যেন বলছিলাম তোকে-
মনে নেই আজকের নৃত্যনাট্যর কি-ই-বা বিষয় ছিল-
আর ঠিক কতক্ষনই বা দেখেছিলাম,
বা আদৌ দেখেছিলাম তো !
আজ ভালোবাসার আগুন -
ছুঁয়ে গেছে তোকে-আমাকে,
নূতনকরে।
মাতৃরূপী ধরীত্রি আজ একটু ফ্যকাশে
তাঁর সমস্ত রঙ ঢেলে ,
শৃঙ্গার করিয়েছে তোকে - আমার জন্য।
চোখ ফেরাতে পারিনি আজ;
তোর থেকে ,এক পলকের জন্যও;
সময় হয়নি নৃত্যনাট্য দেখার
হালকা মেঘাচ্ছন্ন শীতল হাওয়া-
বসন্তে এনেছে এক মায়াবী মাদকতা,
আজ তোর আমার ভাঙের প্রয়োজন নেই তাই;
যখন জ্ঞান ফিরল,
ততক্ষনে পার হয়ে গেছি -
মাটির ঘর গুলো,
হঠাৎ তুই বললি-"চলনা শুভ,
একটু বসি খোয়াই এর পাড়ে"।
আমি বললাম,
"ধূর পাগলি!
এখন তো হালকা হালকা বৃষ্টি পড়ে;"
অমনি লাল টুকটুকে মুখটা-
ঢাকা পড়লো অভিমানের চাদরে-!
আমি আর কি করি ,
অগত্যা ,বসলাম গিয়ে,
তোর পাশে,হালকা হেসে।
বসন্তের নেশাটা অনেক আগেই,
লেগেছিল - তোকে আবিরে রাঙিয়ে !
এখন আর কি,
পুরোপুরি মাতাল হলাম-তোকে জড়িয়ে।
এই উত্তাপ,এই অনূভূতি,
চিরন্তন।
এই আনন্দ,এই ভালোবাসা,
অনন্ত।
"ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত"।
Last edited: