যদি তোমার হারিয়ে যাওয়ার হয়,
আমার তোমায় ভুলে থাকার ভয়!
থাকবে একান্তে আমারি নিশ্চয় ,
আমি খুজবো ক্ষণিক সুখেরও আশ্রয়।।
কথা দিলাম ডাকবো না আর তোমায়,
চোরা স্রোতে তুমিও হারাও মনের চোরা বাঁকে ,
শেষ বিকেলের পড়ন্ত ছায়ায়,
'খবর দিও' হারিয়ে যাওয়ার আগে।।