এই যে আমার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, হুটহাট মন খারাপে কোনোকিছুই ভালো লাগছে না, সবকিছু কেমন বিশ্রী লাগছে, তবুও তোমায় বলতে ইচ্ছে করছে না। সবকিছু কেন শুধু আমাকেই বুঝিয়ে দিতে হবে?
কাউকে সত্যি ভালোবাসলে তার মনের হাহাকার বোঝা যায়। অনুমান করা যায়, তার মন খারাপ। তার হুট করে নীরব হয়ে যাওয়ায় অভিমানের গন্ধ নাকে আসে। কিন্তু কই? এই যে আমি নীরবতায় কেমন হতাশায় মুখ থুবড়ে পড়ে আছি, তুমি রেখেছো সে খবর? রাখোনি তো!
তোমাকে আর কোনোকিছুই বলতে ইচ্ছে করে না।
আমার এই একাকিত্ব, কোনোকিছুই ভালো না লাগা, প্রচন্ড মন খারাপে নিজেকেই অসহ্য লাগা, অসহায়ত্ব অনুভূতি, কোনোকিছুই বলতে ইচ্ছে করে না তোমায়।
আমি ক্লান্ত, তোমার চাইতেও ক্লান্ত!
কত মন খারাপ গিলে ফেলি মূহুর্তে, কত কথা থেমে যায় বুকে এসে, তবুও তোমায় বলতে ইচ্ছে করে না।
#copied

Reactions: Honey bunch