eagle pakhi
Newbie
সাঁঝ বেলাতে তুলসী তলে
প্রদীপ জ্বলে,
সকাল বলে, নরম রোদে
গা এলিয়ে, সাঁঝ বেলাটা তোর ।
আঁধার শেষে ঘুমের দেশের
পরী ঘুমায়, উঠলো হেসে ভোর ।
পূব আকাশে রঙ্গের ছোঁয়া
আকাশ বাতাস শিশির ধোঁয়া,
রাখালিয়ার বাঁশির সুরে
উঠলো নেচে মোর ।
সন্ধ্যা নামে গ্রামের কোলে
বাঁশ ঝাড়ে জোনাক জ্বলে,
বাঁশরিয়ার সুরকে ডেকে
তুলসী তলার প্রদীপ বলে,
ভোর বেলাটা তোর ।
***
প্রদীপ জ্বলে,
সকাল বলে, নরম রোদে
গা এলিয়ে, সাঁঝ বেলাটা তোর ।
আঁধার শেষে ঘুমের দেশের
পরী ঘুমায়, উঠলো হেসে ভোর ।
পূব আকাশে রঙ্গের ছোঁয়া
আকাশ বাতাস শিশির ধোঁয়া,
রাখালিয়ার বাঁশির সুরে
উঠলো নেচে মোর ।
সন্ধ্যা নামে গ্রামের কোলে
বাঁশ ঝাড়ে জোনাক জ্বলে,
বাঁশরিয়ার সুরকে ডেকে
তুলসী তলার প্রদীপ বলে,
ভোর বেলাটা তোর ।
***