eagle pakhi
Wellknown Ace
ভুল......
ভুল লেগে আছে চোখের পাতায়,
তার ওষ্ঠপাত্রে আর মনের খাতায়,
তিরতিরে ঘাম নাকের ডগায় -
ভুলতে চেয়েও ভুলতে পারেনা,
আগের মতন আদর কাড়েনা-
থেকে থেকে শুধু ভুলের শিকড়
জড়িয়ে ধরে স্মৃতির আকর ;
লেখে আর মোছে জলেতে আখর।
বৃষ্টির পরে রামধনু যেমন রং ছড়ায় -
তীর বেঁধা এই মন ভুলের
দিকেই হাত বাড়ায়।
কিছুবা ভুল ছিল আমার, তোমারও
তো খানিক ভুল ছিল।
প্রতিক্ষণ তবু আমিই একা গুনে
যাই ভুলের মাসুল।
নামেনি কি এ জীবনে হাজারো দুর্যোগ!
যুক্তিহীন সহস্র অভিযোগ? ".......
ভুল লেগে আছে চোখের পাতায়,
তার ওষ্ঠপাত্রে আর মনের খাতায়,
তিরতিরে ঘাম নাকের ডগায় -
ভুলতে চেয়েও ভুলতে পারেনা,
আগের মতন আদর কাড়েনা-
থেকে থেকে শুধু ভুলের শিকড়
জড়িয়ে ধরে স্মৃতির আকর ;
লেখে আর মোছে জলেতে আখর।
বৃষ্টির পরে রামধনু যেমন রং ছড়ায় -
তীর বেঁধা এই মন ভুলের
দিকেই হাত বাড়ায়।
কিছুবা ভুল ছিল আমার, তোমারও
তো খানিক ভুল ছিল।
প্রতিক্ষণ তবু আমিই একা গুনে
যাই ভুলের মাসুল।
নামেনি কি এ জীবনে হাজারো দুর্যোগ!
যুক্তিহীন সহস্র অভিযোগ? ".......