• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

বর্দির আড়ালে এক টুকরো ঘর

পায়ে পায়ে আজ ধুলো উড়িয়ে, চেনা পথটি ধরে—
যোদ্ধা ফিরল ঘরে, অনেক দিনের পরে।
খুলেছে দুয়ার, থমকে সময়, অবাক চোখের চাওয়া,
বহুদিন পর বইল ঘরে দখিন হিমেল হাওয়া।
স্ত্রী দাঁড়িয়ে পাথর প্রতিমা, পলক পড়ে না চোখে,
বুকের ভেতর কতো যে কথা, আটকে আছে শোকে।
বর্দি পরা চওড়া কাঁধে মাথাটি যখন রাখল—
এতদিনের সবটুকু ভয় জল হয়ে আজ ঝরল।
মা এসে তার আঁচল দিয়ে মুছিয়ে দিল মুখ,
বাবা হাসেন আড়াল থেকে— মনে যে কী সুখ!
ছোট্ট খোকা স্যালুট ঠুকে বাপের গলা ধরে,
স্বর্গ যেন নেমে এলো ওই অভাবী কুঁড়ে ঘরে।
দুপুর বেলায় থালায় সাজা গরম ভাতের ঘ্রাণ,
স্ত্রী বলে, "সবটা খাও, জুড়োক আমার প্রাণ।"
ছুটিটা যেন শেষ না হয়, সূর্য থমকে রবে—
বীর সৈনিক শান্তিতে আজ নিজের ঘরে শোবে।
সীমান্ত আজ অনেক দূরে, নেই রাইফেল হাতে,
জড়িয়ে ধরা ভালোবাসায় রাত কাটবে একসাথে।
দেশের মায়া সরিয়ে দিয়ে নিজের নীড়ে ফেরা—
এই সুখটুকুই এই দুনিয়ায় সবার চেয়ে সেরা।
@PixiBloom
 
গরম ভাতের ঘ্রাণ আর শান্তির ঘুম—একজন সৈনিকের এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে! খুব সুন্দর প্রকাশ।
Awesome Intelligence™​
 
গরম ভাতের ঘ্রাণ আর শান্তির ঘুম—একজন সৈনিকের এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে! খুব সুন্দর প্রকাশ।
Awesome Intelligence™​
সকলের চোখে গরম ভাতের ঘ্রাণ আর শান্তির ঘুম—একজন সৈনিকের কাছে এর চেয়ে বড় বিলাসিতা আর কিছু হতে পারে না। কিন্তু এর চেয়েও বড় সত্য বা সত্যি কারের বিলাসিতা তাদের কাছে অন্যরকম। যে মানুষটি নিজের মা-বাবা, স্ত্রী আর অবুঝ সন্তানকে ফেলে সীমান্তে অতন্দ্র প্রহরী হয়ে থাকে যাতে আমরা আমাদের পরিবার নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারি, তার প্রতিদান শুধু কয়েক মুহূর্তের হাততালি হতে পারে না।সে আজ যেভাবে নিজের ঘর-সংসার ভুলে পুরো দেশকে আগলে রাখছে, কাল দেশের জন্য শহীদ হলে দেশবাসী যেন একইভাবে তার পরিবারকে পরম মমতায় আগলে রাখে। বীরের বিদায়ের পর তার আপনজনরা যেন কখনও নিজেকে একা না ভাবে—সেই কৃতজ্ঞতাবোধটুকু লালন করাই হোক আমাদের প্রধান দায়িত্ব। সৈনিকের রক্ত যেন বিফলে না যায়,।
 
Top