eagle pakhi
Newbie
*** পুজোপুজো***
আকাশটা আজ পুজোপুজো
বাতাসে আগমনীর সুর,
নীলকণ্ঠ পাখির পাখায়
দু:খ বহুদূর।
চারিদিকে আজ আনন্দ হিল্লোল
গাছে গাছে ফুলের ছন্দ,
পাখিদের কলকাকলীতে
পুজো পুজো গন্ধ।
আলোয় ঝলমলে রাতের শোভা
অন্ধকারের দুয়ার
আজ বন্ধ,
মন্দিরে মন্দিরে পুজা উপাচার
মন্ত্রচ্চারনের ছন্দ ।
কাশের বনে ঢেউএর দোলা
রাখালিয়া বাঁশিতে আগমনীর গান,
মা এসেছে আজ আপন ঘরে
আনন্দে উদবেলিত
সবার প্রান।*********
আকাশটা আজ পুজোপুজো
বাতাসে আগমনীর সুর,
নীলকণ্ঠ পাখির পাখায়
দু:খ বহুদূর।
চারিদিকে আজ আনন্দ হিল্লোল
গাছে গাছে ফুলের ছন্দ,
পাখিদের কলকাকলীতে
পুজো পুজো গন্ধ।
আলোয় ঝলমলে রাতের শোভা
অন্ধকারের দুয়ার
আজ বন্ধ,
মন্দিরে মন্দিরে পুজা উপাচার
মন্ত্রচ্চারনের ছন্দ ।
কাশের বনে ঢেউএর দোলা
রাখালিয়া বাঁশিতে আগমনীর গান,
মা এসেছে আজ আপন ঘরে
আনন্দে উদবেলিত
সবার প্রান।*********