eagle pakhi
Wellknown Ace
******** পাকদণ্ডী ********
সবুজ ঘাসের ওপর দিয়ে হেটে গেলে
পায়ের চিহ্ন পড়ে না , কিন্তু
মরুভূমিতে পায়ের চিহ্ন থেকে যায় i
মনের স্বপ্ন আর কল্পনা গুলো এক
মুঠো বালুর মত, কিছুতেই ধরে রাখা
যায় না, আঙ্গুলের ফাঁক দিয়ে ঝরে
যায় i অসন্তোষ ডানা বাধে মনে,
কলাগাছের পাতায় পূর্নিমা চাঁদের
ছবি, চাঁদের আলোয় তেতুল পাতার
জাফরী উঠোনে যেন বিয়ের আলপনা i
আঁধার রাতে কাকের কর্কশ ডাক
অমঙ্গলের ছায়া সমাজে , আবছা আলোয়
রাস্তা গুলো সব পাক দণ্ডি বেয়ে
উঠে গেছে মহা প্রস্থানের দিকে i
সারমেয় পথ দেখাচ্ছে না , পথ দেখাচ্ছে
লোভ, যে করেই হোক হাতের মুঠোয়
স্বর্গকে চাই i তাই অসহিষ্ণুতার বলি
সুন্দর মনের কোন গুলো i
তারই মাঝে বসন্ত ফুটে ওঠে কবিতার
ছত্রে ছত্রে, প্রজাপতিরা খুঁজে পায়
কৃঁষ্ণচূড়া আর পলাশ ফুলের মাঝে
স্বপ্ন আর কল্পনাকে , স্বর্গ তখন
হাতের মুঠিতে নয় , স্বর্গীয় হয়ে ওঠে
আমাদের মন i ...........
******
সবুজ ঘাসের ওপর দিয়ে হেটে গেলে
পায়ের চিহ্ন পড়ে না , কিন্তু
মরুভূমিতে পায়ের চিহ্ন থেকে যায় i
মনের স্বপ্ন আর কল্পনা গুলো এক
মুঠো বালুর মত, কিছুতেই ধরে রাখা
যায় না, আঙ্গুলের ফাঁক দিয়ে ঝরে
যায় i অসন্তোষ ডানা বাধে মনে,
কলাগাছের পাতায় পূর্নিমা চাঁদের
ছবি, চাঁদের আলোয় তেতুল পাতার
জাফরী উঠোনে যেন বিয়ের আলপনা i
আঁধার রাতে কাকের কর্কশ ডাক
অমঙ্গলের ছায়া সমাজে , আবছা আলোয়
রাস্তা গুলো সব পাক দণ্ডি বেয়ে
উঠে গেছে মহা প্রস্থানের দিকে i
সারমেয় পথ দেখাচ্ছে না , পথ দেখাচ্ছে
লোভ, যে করেই হোক হাতের মুঠোয়
স্বর্গকে চাই i তাই অসহিষ্ণুতার বলি
সুন্দর মনের কোন গুলো i
তারই মাঝে বসন্ত ফুটে ওঠে কবিতার
ছত্রে ছত্রে, প্রজাপতিরা খুঁজে পায়
কৃঁষ্ণচূড়া আর পলাশ ফুলের মাঝে
স্বপ্ন আর কল্পনাকে , স্বর্গ তখন
হাতের মুঠিতে নয় , স্বর্গীয় হয়ে ওঠে
আমাদের মন i ...........
******