eagle pakhi
Wellknown Ace
****ছোট বেলা***
নিস্তব্ধ নিঝুম রাত, ঘুম আসছে দাঁড়িয়ে আছি বারান্দায়,মাঝে মাঝে একটা গাড়ীর আওয়াজ।দূরে চায়ের দোকানটাও বন্ধ হয়ে গেছে।আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা ঘোলাটে,রাস্তার ঝকঝকে আলোতে তারারাও হারিয়ে গেছে।মনের ভাবনা গুলোও কেমন যেন ওলট পালোট হয়ে যাচ্ছে।সিনেমার পর্দার মতো হটাৎ সব
পালটে গিয়ে দেখতে পাচ্ছি আমার অতীত, আমার ছোটবেলা,আমার জন্ম ভুমি টাংগাইল পদ্মার ওপারে, বিশাল আম বাগান পুকুর ঘাট, পানা পুকুরে বসে আছি ছিপ নিয়ে, ক্লান্ত দুপুর আম বাগানের পাশে বিশাল বেত গাছের ঝাড়, থোকা থোকা আঙুরের মত বেথুল ফল,সুতোতে টান পরতেই ছিপে হেচকা
টান, বরশিতে গাথা জিওল মাছ।
পুকুরের ওপারে বিশাল আসশ্যাওড়া গাছটা যেন আমার দিকে তাকিয়ে আছে,গাটা কেমন ছম ছম করে উঠলো। সকলে বলে ওই গাছটার নিচে নাকি ভর দুপুরে সাদা শাড়ি পরা একটি ঘোমটা দেয়া বউ ঘুরে বেড়ায়। গায়ে কাঁটা দিয়ে উঠছে অদ্ভুত একটা ভয় চেপে বসছে মনে।
ছিপের বরশিটা জলের নিচে কিসে যেন আটকিয়ে গেছে, খুলছে না,হটাৎ দেখি জলের পানার মধ্য থেকে একটা শাখা পড়া হাত বেরিয়ে এলো, হাতে ধরা একটা মাগুর মাছ ছট ফট করছে, ভয়ে আমি আর নড়তে পারছি না,তার পর আর কিছু মনে নেই। হটাৎ তীব্র একটা গাড়ীর শব্দে তাকিয়ে দেখি আমি আমার দোতলার বারান্দাতেই দাড়িয়ে আছি,পুব আকাশে আলোর ছটা,সকাল হয়ে এলো। আজও ভুলতে পারিনা
কেন আমি দেখেছিলাম আমার সেই ছোট বেলার মাছধরা, হয়তো মনের কোনো কোণায় রয়ে গেছে আমার হারিয়ে যাওয়া অতিত। ************
*******