eagle pakhi
Newbie
****** কিশোর মন ********
সবে গোঁফের রেখা দেখা দিয়য়েছে ঠোটের ওপর,
তাই কতবার আয়েনায়ে মুখ দেখি নিজের, চুলটা
চেষ্টা করি কোনো পরিচিত নায়কের মত করতে ।
একটু লুকিয়ে ফরসা হওয়ার ক্রীমও মুখে মাখি ।
বুঝতে পারছিনা কি যেন হয়েছে আমার ।
সারা দিন মনের মধ্যে উরু উরু ভাব, সব কিছু আজ সুন্দর আমার চোখে, শরতের নীল আকাশ, পেঁজা তুলোর মত মেঘ, পাখীদের কিচির মিচির সব কিছু ভাল লাগছে, চুপি চুপি বলি সকালের কাক গুলোকেও কেমন যেনো কোকিলের মত লাগছিলো । পড়া শোনা থেকে মন উড়ে গেছে..কি যে হলো আমার । এক দিন ছাদে ঘুরে বেরাচ্ছি ,টব গুলোতে ফুল ফুটেছে…..খুব কবিতা লেখার ইচ্ছে হলো কিন্তু কি লিখবো কিছুই আসে না মাথায়ে …. হটাৎ শুনি নুপূরের আওয়াজ পাশের বাড়ির ছাদে, হা করে তাকিয়ে থাকি …. রূপকথার গল্পে পড়া পরীর মত সুন্দর একটি মেয়ে যেনো ভেসে বেরাচ্ছে ছাদের ওপর । আর রং বেরঙ্গের প্রজাপতী উড়ে বেড়াচ্ছে আমাদের দুজনের ছাদে…. বিকেলের আকাশ হাসচ্ছে, বাতাস ওকে
ছুঁয়ে ওর শরীরের গন্ধ মেখে আমাকে জড়িয়ে ধরছে । সমস্ত প্রকৃতিটাই রূপকথা হয়ে গেছে….কেমন যেনো ঘোরের মধ্যে ও কে ডেকে জিগ্যেস করলাম…… " তোমার নাম কি ?" মিষ্টি সুরের বীণা আর জলতরঙ্গের মতো উত্তর ভেসে এলো " আমি কবিতা, তুমি আমার বন্ধু হবে ?"……..
নিমেষের মধ্যে সব কিছু পাল্টে গেলো, আকাশ থেকে হীরের চুমকীর মতো তারারা ঝরে পড়ছে আমাদের ওপর, আমার সব সপ্ন গুলো পরী হয়ে আকাশ থেকে নেমে এলো, আমাদের দুজনের হাত ধরে উড়িয়ে নিয়ে চললো নীল আকাশের বুকে দূরে বহু দূরে । আমি আমার কবিতাকে খুজে পেয়েছি …………….
******