A
ANURAG19
Guest
থামাতে চাও আমার কলম?
একটাই পথ, এসো
আমায় রক্তাক্ত করো।
কলম তো থামবে,
তবু ঝরা রক্ত লিপিবদ্ধ হবে।
থামিয়ে দিতে চাও ধ্বনি!
এসো মুখ চেপে ধরো,
তবু যন্ত্রনাক্লিষ্ট চোখে
ফুটে উঠবে ভাষা,
মানুষ শব্দকে চিনে নেবে।
শেষ সম্বলটুকু কেড়ে নিতে চাও!
এসো বন্ধ করো আর্তনাদ, মাটিতে শুইয়ে
পদাঘাত করো মুখে, ঘামরক্ত ভেজা
কাদামাটিতে যন্ত্রনায় ছটফটে দেহ
এঁকে দেবে সব, বপন করবে
প্রত্যাঘাতের বীজ, তখন!?
একটাই পথ, এসো
আমায় রক্তাক্ত করো।
কলম তো থামবে,
তবু ঝরা রক্ত লিপিবদ্ধ হবে।
থামিয়ে দিতে চাও ধ্বনি!
এসো মুখ চেপে ধরো,
তবু যন্ত্রনাক্লিষ্ট চোখে
ফুটে উঠবে ভাষা,
মানুষ শব্দকে চিনে নেবে।
শেষ সম্বলটুকু কেড়ে নিতে চাও!
এসো বন্ধ করো আর্তনাদ, মাটিতে শুইয়ে
পদাঘাত করো মুখে, ঘামরক্ত ভেজা
কাদামাটিতে যন্ত্রনায় ছটফটে দেহ
এঁকে দেবে সব, বপন করবে
প্রত্যাঘাতের বীজ, তখন!?