• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

হারিয়ে যাওয়া গন্ধরাজ

eagle pakhi

Favoured Frenzy
হারিয়ে যাওয়া গন্ধরাজ ** *
## ##

সময়ের গর্ভে নিহিত স্বপ্ন গুলোর হাহাকার ফিরেফিরে দেখতে চায় অতীত যা সময়ের সাথেই লীন হয়ে গেছে,যা ফিরে আসে না কোনো দিন ।
নদীর জল সাগরে মিশে গেলে যেমন সে আর ফিরতে পারে না পাহাড়ে তার উৎসে ঠিক তেমনি । অতীতের তাজা স্মৃতি কল্পনায় ফিরে আসে বারেবারে, কিন্তু পুরনো স্মৃতি সময়ের সাথেসাথে হারিয়ে যায় , কল্পনাও আর খুঁজে পায় না তাকে ।
তবু মনে পরে কিশোর বয়েসে দাড়িয়ে থাকতাম বিকেলে রাস্তার ধারে কখন তুমি দুই বিনুনি দুলিয়ে বন্ধুদের সাথে নাচের ক্লাসে যাবে , তোমাকে একবার দেখতে পাবো । মনে পরে যায় তোমার নাচের ক্লসের পাশে একটি বাড়ির রকে আমরা তিন বন্ধু বসে থাকতাম বন্ধুর বাগানে ফোটা পাতা সহ গন্ধরাজ ফুল হাতে নিয়ে , আমরা জানতাম
তুমি গন্ধরাজ ফুল ভালবাস । তুমি আমাদের পাশ দিয়ে যেতেযেতে হটাত ছোঁ মেরে এক জনের হাত থেকে ফুল নিয়ে মিষ্টি হেসে দৌড়ে চলে যেতে তোমার বন্ধুদের কাছে । তুমি জানতে না যার হাত থেকে তুমি ফুলটা নিতে তাকে দেখলে তখন মনে
হতো হাতের মুঠোয় ও যেন আকাশ পেয়ে গেছে, প্রকৃতির বসন্ত ফুটে উঠেছে ওর চোখে মুখে আর আমাদের হৃদয় থেকে ফোঁটাফোঁটা রক্ত সাদা গন্ধরাজকে করে তুলতো লাল i কোনো কোনো দিন আমিও পেয়েছি ছোঁয়া তোমার বাসন্তী
হাতে গন্ধরাজের অঞ্জলি দিয়ে । তারপর সময়ের সাথেসাথে গঙ্গা দিয়ে কত জল বয়ে গেলো , কত ভালো লাগা ভালবাসা কত নতুন নতুন স্মৃতি জীবনের পাতা ভরিয়ে দিলো.... হারিয়ে গেলো কিশোর মনের সেই তুমি, তোমার নাচের ক্লাস আর গন্ধরাজ ফুল।
আজ বারবার তোমার কথা মনে পরে যাচ্ছে । তুমি কিন্তু কারুর একার ছিলে না, আমাদের তিন বন্ধুর মনের মানসী ছিলে তুমি।
সময় মুছে দিতে পারেনি তোমাকে আমার মন থেকে আজো ....থেকে গেছে মন সমুদ্রের অতলতলে ঝিনুকবুকে মুক্তোর মত। দেখতে দেখতে কত দিন কত মাস কত বছর কেটে গেছে জীবন থেকে। আজ অবসর কালিন মন নিয়ে অতিত স্মৃতি সঙ্গে নিয়ে জীবন সমুদ্রে সাঁতার কেটে চলেছি। ---
 
Last edited:

এক কথায় অনবদ্য! সময়ের সাথে অনেক কিছু বদলে গেলেও প্রথম ভালো লাগার স্মৃতিগুলো সত্যিই মনের গহীনে মুক্তোর মতোই থেকে যায়।
 
তোমার অদেখা স্মৃতি ও আমার মনের গভীরে রয়ে যাবে। অনেক দিন বাদে মনে হবে আমার অদেখা মন কেমন করা হারিয়ে যাওয়া আনসি নামে এক বান্ধবী ছিল।
 
ওরে বাবা, এখনই 'হারিয়ে যাওয়া বান্ধবী' বানিয়ে দিলে? আমি কি কোনো রূপকথার রাজকন্যা যে মেঘের আড়ালে হারিয়ে যাবো!
 
আমি কিন্তু তোমাকে হারিয়ে যেতে দেব না। তোমার জন্য আমি নদী আর সমুদ্রের মোহনায় বানিয়েছি একটা পাতার ঘর। সেই ঘরে তোমাকে নিয়ে থাকবো আমি। সকাল বেলায় প্রথম সূর্যের আলো সেই পাতার ঘরের পাতার ফাঁক দিয়ে তোমার আমার শরীরে জাফরি কেটে আমাদের ঘুম ভাঙাবে। বুঝলে?
 
বাহ! পাতার ঘর তো বানিয়ে ফেললে, কিন্তু ঝড়-বৃষ্টি এলে বা সমুদ্রের ঢেউ বাড়লে পাতার ঘর টিকবে তো? নাকি তখন আবার নতুন ঘর বানাতে হবে?":giggle:
 
Back
Top