• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

শব্দ

eagle pakhi

Favoured Frenzy
******দুটি শব্দ ********

চেষ্টা করি ভুলতে, ভেবেছিলাম মন
থেকে তো ডিলিট করে দিয়েছি,
বোধ হয় শব্দ দুটো আমাকে আর
জ্বালাবে না i কিন্তু হৃদয়ের হার্ড ডিস্কের
কোন কোনে নিঃশব্দে চুপ করে লুকিয়ে
আছে সমুদ্রের অতলে অনেক গুলো
ঝিনুকের সাথে, একটি ঝিনুক বুকে
মুক্তো হয়ে ভাবতেই পারিনি i
আমার পানকৌড়ি মন মাঝে মাঝে
ডুব দিয়ে খুঁজে বেড়ায় আমার মনের
অতলে হারিয়ে যাওয়া আমার স্বপ্ন
আমার কল্পনা আর আমার ভালবাসা i
কত কি ছড়িয়ে আছে, মন সমুদ্রের
অতলে সামুদ্রিক উদ্যানের মাঝে, কত
রঙিন গাছ, ফুটে আছে রং বে রঙের
ফুল, রঙিন রঙিন মাছেরা রঙিন
প্রজাপতির মত খেলে বেড়াচ্ছে সেই
উদ্যানে, আমার অতীত স্মৃতি গুলোর সাথে i
কিন্তু একটি ঝিনুকের বুকে মুক্তো হওয়া
দুটি শব্দ ফিক ফিক করে হাসে আর বলে
খোঁজো আমাকে খোঁজো, আর পাবে না খুঁজে i
তাই আজো আমি খুঁজে বেড়াই বৃষ্টিকে
ঝিনুকে ঝিনুকে , আর মনে পরে যায়
একটি গান "এমন একটি ঝিনুক খুঁজে পেলাম
না যাতে মুক্তো আছে, এমন একটি মানুষ
খুঁজে পেলাম না যার মন আছে "

*******
 
******দুটি শব্দ ********

চেষ্টা করি ভুলতে, ভেবেছিলাম মন
থেকে তো ডিলিট করে দিয়েছি,
বোধ হয় শব্দ দুটো আমাকে আর
জ্বালাবে না i কিন্তু হৃদয়ের হার্ড ডিস্কের
কোন কোনে নিঃশব্দে চুপ করে লুকিয়ে
আছে সমুদ্রের অতলে অনেক গুলো
ঝিনুকের সাথে, একটি ঝিনুক বুকে
মুক্তো হয়ে ভাবতেই পারিনি i
আমার পানকৌড়ি মন মাঝে মাঝে
ডুব দিয়ে খুঁজে বেড়ায় আমার মনের
অতলে হারিয়ে যাওয়া আমার স্বপ্ন
আমার কল্পনা আর আমার ভালবাসা i
কত কি ছড়িয়ে আছে, মন সমুদ্রের
অতলে সামুদ্রিক উদ্যানের মাঝে, কত
রঙিন গাছ, ফুটে আছে রং বে রঙের
ফুল, রঙিন রঙিন মাছেরা রঙিন
প্রজাপতির মত খেলে বেড়াচ্ছে সেই
উদ্যানে, আমার অতীত স্মৃতি গুলোর সাথে i
কিন্তু একটি ঝিনুকের বুকে মুক্তো হওয়া
দুটি শব্দ ফিক ফিক করে হাসে আর বলে
খোঁজো আমাকে খোঁজো, আর পাবে না খুঁজে i
তাই আজো আমি খুঁজে বেড়াই বৃষ্টিকে
ঝিনুকে ঝিনুকে , আর মনে পরে যায়
একটি গান "এমন একটি ঝিনুক খুঁজে পেলাম
না যাতে মুক্তো আছে, এমন একটি মানুষ
খুঁজে পেলাম না যার মন আছে "

*******
কিছু শব্দ আর স্মৃতি সত্যিই হৃদয়ের এমন এক কোণে লুকিয়ে থাকে, যা চাইলেও কখনো মুছে ফেলা যায় না। খুব গভীর লেখা।
 
কিছু শব্দ আর স্মৃতি সত্যিই হৃদয়ের এমন এক কোণে লুকিয়ে থাকে, যা চাইলেও কখনো মুছে ফেলা যায় না। খুব গভীর লেখা।
সুপ্রভাত, হ্যাপি অফিস অন মানডে।
 
******** সকাল ******
আজ সকালে সকাল দেখে
রং লেগেছে তোমার মনে ,
ফুল ফুটেছে কুঞ্জ বনে
ভ্রমর পাখার গুঞ্জরণে ।
পাগল করা হীমেল হাওয়ায়
খুশির আবেশ সায়র প্রানে ,
পাণকৌড়ী মন ডুব দিয়েছে
হারিয়ে যেতে পদ্ম বনে ।
ঝীলের মাঝে সবূজ দ্বীপে
আবছা আলোর হাতছানি ,
পথ ভুলেছে পথিক পাখী
মেঘে মেঘে কানা কানি ।
কূয়াশা ঢাকা বনের পথে
চলছো তুমি শিশির মেখে ,
পাখীর ডাকে ঘুম ভাঙ্গিয়ে
সৃর্য ওঠে তোমায় দেখে ।

******
 
Back
Top