• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

শিউলি ফুল

Ayann

Wellknown Ace
(The October Parijat Soul Theory)

এই থিওরিতে এটা বলে যে, যদি আপনি আপনার প্রিয়তমাকে এই শিউলি ফুল বা পারিজাত উপহার দিতে চান, তাহলে অক্টোবর মাসের কোনো এক ভোরে তাকে উপহার দিবেন। এবং এমনভাবে উপহার দিবেন যাতে শিউলি ফুলের কমলা রঙের অংশ আপনার প্রিয়তমার গা ছুঁয়ে ফেলে।

অক্টোবর আর শিউলি ফুল একই সূত্রে গাঁথা। প্রতি বছর অক্টোবর নিয়ে আসে শিউলি ফুলের শুভ্রতা, মায়া আর ভালোবাসা। এই থিওরিতে এটা বলে যে, অক্টোবর মাসে আপনি অপ্রত্যাশিতভাবে আপনার মনের মানুষকে খুঁজে পাবেন।

মানে, আপনি যখন অক্টোবরের কোনো ভোরে আপনার প্রিয়তমাকে এই শিউলি ফুল তুলে দিচ্ছেন, আপনি মূলত তাকে এটা বুঝাচ্ছেন যে— তুমি আমার সেই জন্ম-জন্মান্তরের অলিখিত উপাখ্যান, যাকে আমি খুঁজে বেরিয়েছি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

শিউলি ফুল, যার অপর নাম পারিজাত। পারিজাত শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয় ফুল। এবং বলা হয়ে থাকে বহুকাল আগে এই শিউলি ফুলের মতো শুভ্রময়, মায়াময় এক রাজকুমারী বাস করত, যার নাম ছিল রাজকুমারী পারিজাত।

রাজকুমারী পারিজাত নিজের মন-প্রাণ উজাড় করে ভালোবেসেছিলেন সূর্যদেবতাকে। যার প্রেমে তিনি ভস্ম হয়ে গিয়েছিলেন, কিন্তু তবুও তাকে কম ভালোবাসেননি। বরং তাকে ভালোবেসে নিজের বুকে সেই ভালোবাসা ধারণ করে, চারপাশে সাদা শুভ্রতা জড়িয়ে তিনি সারা পৃথিবীতে এখনো শিউলি ফুল হিসেবে ফুটছেন।

শিউলি ফুলের সাদা অংশ রিপ্রেজেন্ট করে ইনোসেন্সকে (innocence) এবং কমলা রঙের অংশ সিম্বোলাইজ করে মানুষের মন কিংবা হৃদয়কে। মানে, আপনি যখন আপনার প্রিয়তমার হাতে এই শিউলি ফুল তুলে দিচ্ছেন, আপনি মূলত বলছেন যে— পারিজাতের ভালোবাসার মতোই আমার মন, আমার ভালোবাসা, আমার হৃদয় আমি তোমার কাছে উজাড় করে দিলাম। এবং তার ভালোবাসার মতোই আমাদের ভালোবাসা পৃথিবীর আকাশ-নক্ষত্রের নিচে আজীবন থেকে যাবে।

শিউলি ফুল তীব্র সুবাস ছড়ায় ভোরের ঠিক আগ মুহূর্তে। এবং সূর্যের আলো পড়ার সাথে সাথেই গাছের সমস্ত শিউলি ফুল একসাথে ঝরে পড়ে যায়। যেন নিয়তিও শিউলি ফুল আর সূর্যের আলোকে কখনো এক হতে দেবে না।

মানে, আপনি যখন আপনার প্রিয়তমাকে এই সুবাসিত শিউলি ফুল উপহার দিচ্ছেন, আপনি মূলত বলছেন যে— পৃথিবী আমাদের না হলেও কোনো ক্ষতি নেই। সুবাসিত শিউলি ফুলের মতো আমি তোমাকে আজীবন ভালোবেসে যাব, সারা পৃথিবীর মানুষের অলক্ষ্যে।
 
একেবারে কাব্যিক অনুভূতি! না পাওয়ার বেদনায় ভস্ম হয়েও যে ভালোবাসা অমর হয়ে থাকে, শিউলি ফুল তারই চিরন্তন প্রতীক।
 
Back
Top