• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

তোমাকেই চাই

Ayann

Wellknown Ace
তুমি যদি আমাকে সাগরের মতো গভীর দুঃখ দাও, তবে আমি সেই তীব্র বেদনাকেই আমার জীবনের একমাত্র সুখ বানিয়ে পরম যত্নে বুকে আগলে রাখবো।

যদি দয়া করে এক ফোঁটা ভালোবাসা দাও, তবে সেই স্নিগ্ধ আলোতেই আমি আমার এই অন্ধকার সত্ত্বাকে চিরতরে সঁপে দেবো।

আর তুমি যদি অবহেলায় আমার কপালে চিরতরের বিচ্ছেদ লিখে দাও, তবে জেনো—আমি সেই সীমাহীন একাকীত্ব আর দীর্ঘ দূরত্বটাকেও ভালোবেসে বুকে ধারণ করবো।

তোমার দেওয়া প্রতিটা আঘাত, প্রতিটা রক্তক্ষয়ী ক্ষত, আর বুকের ভেতরের তীব্র যন্ত্রণাগুলো এই অসুরের কাছে একেকটা অমূল্য আশীর্বাদ।

তুমি আমাকে যা-ই দেবে—তা হোক চরম অপমান কিংবা এক মুহূর্তের সান্ত্বনা—আমি তা-ই দুই হাত পেতে, বিনাবাক্যে মাথা পেতে গ্রহণ করে নেবো। আমার কোনো শর্ত নেই, কোনো অধিকারের লড়াই নেই, ভাগ্যের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

আমি তো এক অবাধ্য, আদিম অসুর; তাই তোমার দেওয়া চরম কষ্ট আর বিষাক্ত বিচ্ছেদকেও আমি আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি।

আমার এই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও আজ আমার অস্তিত্বের একটাই চিৎকার, একটাই অবুঝ জেদ—সবকিছুর পরেও আমার শুধু আর শুধুই তোমাকেই চাই ।
 
সন্ধ্যাবেলায় চায়ের কাপে ,
আমি শুধু তোমাকে চাই -----

sundor likhechhen
 
Top