Ayann
Wellknown Ace
ওরা বলে, অসুর শুধু ভাঙতে জানে, গড়তে জানে না। ওরা বলে, আমার নাকি শুধু নখ আর দাঁত আছে, একটা নরম মন নেই। তাই দেবালয়ের ফতোয়া জারি হয়েছে—আমার প্রেম করা নিষেধ।
আচ্ছা, প্রেম কি শুধু ওই সুবেশ, সুগন্ধি দেবতাদের একচেটিয়া অধিকার? যারা যুদ্ধের ছলে ছলনা করে, তারা নাকি প্রেমিক! আর আমি যে নিজের সমস্ত ক্ষত লুকিয়ে এক বুক নীরবতা নিয়ে দাঁড়িয়ে থাকি, আমার নাকি কোনো অনুভূতি নেই!হ্যাঁ, আমি মেনে নিয়েছি এই নিষেধাজ্ঞা।
আমি আর কারও দিকে হাত বাড়াবো না। আমার কালো ছায়া যেন কোনো আলো ঝলমলে জীবনকে স্পর্শ না করে। কিন্তু একটা কথা এই স্বর্গ-মর্ত্য জেনে রাখুক—দেবতারা ভালোবাসে পাওয়ার লোভে, আর অসুর ভালোবেসে নিজেকে বিলিয়ে দেয়।
আমার এই না-পাওয়ার হাহাকার, আমার এই নিষিদ্ধ ভালোবাসাই আমার আসল শক্তি। আমি প্রেমে পড়িনি, কারণ আমি জানি, আমি প্রেমে পড়লে এই সাজানো পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে চুরমার হয়ে যাবে।"